মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

মাধবপুরে এসআইকে ছুরিকাঘাত ॥ জড়িত থাকার অভিযোগে আটক ৩

  • আপডেট টাইম বুধবার, ১৩ ডিসেম্বর, ২০১৭
  • ৬২৭ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ডাকাতের ছুরিকাঘাতে পুলিশের এসআই আহত হওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে ছাতিয়াইন গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, মাধবপুরের ছাতিয়াইন গ্রামের চান মিয়া (২৮), নাছিরনগর উপজেলার উরিয়ান গ্রাম থেকে প্রসেনজিত সরকার (৩৫) ও শ্যামপুর থেকে সুমন সরকার (৩০)।
সোমবার (১১ ডিসেম্বর) রাত পৌঁনে ১০টার দিকে মাধবপুর উপজেলার ছাতিয়াইন-রতনপুর সড়কে ডাকাতদলের ছুরিকাঘাতে আহত হন ছাতিয়াইন তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) জিয়া উদ্দিন। গুরুতর আহত এসআই জিয়া উদ্দিন বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।
এদিকে গতকাল মঙ্গলবার দুপুরে সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নজরুল ইসলাম ও পুলিশ সুপার বিধান কুমার ত্রিপুরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ জানায়, সোমবার রাত পৌঁনে ১০টার দিকে ছাতিয়াইন-রতনপুর সড়কের মধ্যবর্তী স্থানে ডাকাতদল রাস্তায় গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি নেয়। এমন সংবাদ পেয়ে তদন্ত কেন্দ্রের এসআই জিয়া উদ্দিন মোটর সাইকেলযোগে ঘটনাস্থলে ছুটে যান। এ সময় ডাকাতরা তাঁর উপর হামলা চালিয়ে পেটে ছুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com