রবিবার, ২৪ মে ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

গুড়িগুড়ি বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত ॥ খেটে খাওয়া মানুষের দুর্ভোগ

  • আপডেট টাইম রবিবার, ১০ ডিসেম্বর, ২০১৭
  • ৭০৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হালকা শীতে গুড়িগুড়ি বৃষ্টিতে হবিগঞ্জে জনজীবন বিপর্যস্ত। এতে দুর্ভোগ বেড়েছে খেটে খাওয়া মানুষগুলোর। বঙ্গোপসাগরে গভীর নিম্ন চাপের প্রভাবে গতকাল শনিবার দিনভর গুড়িগুড়ি বৃষ্টি হয়েছে। শহরসহ গ্রামাঞ্চলে খেটে খাওয়া মানুষরা কাজকর্ম করতে না পেরে পরিবারকে নিয়ে দুর্ভোগে পড়েছে। ব্যবসা প্রতিষ্ঠানগুলোতেও তেমন বেচাকেনা নেই। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও শিক্ষার্থীদের উপস্থিতি কম ছিল। গতকাল শনিবার শহরে দোকানপাট বন্ধ থাকলেও অন্যান্য দিনের তুলনায় যানবাহন চলাচল ছিল খুবই কম। রিক্সা ও টমটম অন্যান্য দিনের চেয়ে খুবই কম চলাচল করতে দেখা গেছে। বিনা প্রয়োজনে অনেকই বাসা-বাড়ি থেকে তেমন বের হননি। এ অবস্থা আরো দু’দিন থাকতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com