বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

জেলা প্রশাসক বরাবর স্মারকলিপিতে অভিযোগ ॥ ত্রাশের রাজত্ব কায়েম করছে পৌর এলাকার সুশান্ত দাশ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০১৭
  • ৭০৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌর এলাকার ৩নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ত্রাশের রাজত্ব কায়েমের অভিযোগ এনে হবিগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবরে সুশান্ত দাশ নামে এক ব্যক্তির বিরুদ্ধে স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল বুধবার ৩নং ওয়ার্ডের লোকজন এই স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, ওই এলাকার বাসিন্দা সুশান্ত দাশের নেতৃত্বে তনু দাস, হরিদাস, সুমন, শ্যামল বাঘা, নজির মিয়া ও সুজন মিয়া বেশ কিছুদিন ধরে পৌর এলাকার নোয়াহাটি, ঘাটিয়া, বাতিরপুর ও নাতিরপুর এলাকাসহ বিভিন্ন স্থানে মাদক বিক্রি ও চাঁদাবাজী করে আসছিল। গত ২ ডিসেম্বর তারা বাতিরপুর এলাকার প্রহল্লাদ কর্মকারের বাড়িতে হামলা এবং ভাংচুর করে। এ সময় সন্ত্রাসীরা ৫ লাখ টাকা চাঁদা দাবি করে এবং বাড়ির মূল্যবান আসবাবপত্র ভাংচুর করে। হামলাকারীরা বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে রাখে। পরবর্তীতে পরিবারের লোকজনের শোর চিৎকারে আশপাশের লোকজন এসে তাদেরকে উদ্ধার করেন।
এলাকাবাসীর অভিযোগ, সরকার দলীয় কেন্দ্রীয় নেতাদের পরিচয় দিয়ে এই সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছে অভিযুক্তরা। তাদের আক্রমণে অতিষ্ঠ হয়ে এলাকাবাসী জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর এই স্মারকলিপি প্রদান করেন।
এদিকে ওই তাদের বিরুদ্ধে এলাকার লোকজন এক প্রতিবাদ সভা করেন। এ সময় বক্তারা তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি গোলাম মোস্তফা রফিক, পীযূষ চক্রবর্তী, সুদ্বীপ বণিক, স্বপন বণিক, সুজিত বণিক, বিমল দত্ত, বিপ্লব রায় চৌধুরীসহ এলাকার লোকজন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com