বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচংয়ে গ্যানিংগঞ্জ বাজার রণক্ষেত্র ॥ দু’পক্ষের সংঘর্ষে আহত ৫০

  • আপডেট টাইম মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০১৭
  • ৬৫০ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলায় ফুটবল খেলায় আতশবাজি ফুটানো নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। গতকাল সোমবার বিকেল ৫টায় উপজেলার গ্যানিংগঞ্জ বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে এলআর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এমপি অ্যাডভোকেট আব্দুল মজিদ খান ফুটবল টুর্নামেন্টের ফাইনালে অংশ নেয় যাত্রাপাশা গ্রামের রোজেস ইলেভেন ও শেখের মহল্লার আলোর দিশারী ক্লাব। এ খেলায় রোজেস ইলেভেন জয়ী হলে তাদের সমর্থকরা আতশবাজি ফুটায়। এ সময় একটি আতশবাজি জাতুকর্ণপাড়া এলাকার যুবকদের মাথায় লাগে। এতে দু’দলের মাঝে বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়। পরে যাত্রাপাশা ও জাতুকর্ণপাড়ার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে গ্যানিংগঞ্জ বাজারে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে উভয়পক্ষে অন্তত ৫০ জন আহত হন। আহতদের হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
বানিয়াচং থানার ওসি বলেন, সংঘর্ষের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ১৫ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে সংঘর্ষ নিয়ন্ত্রণ আনি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com