বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরের আরডি হল এলাকা থেকে ৬ মহিলা ছিনতাইকারী আটক

  • আপডেট টাইম শুক্রবার, ১ ডিসেম্বর, ২০১৭
  • ৬৪৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের আরডি হল এলাকায় ৬ মহিলা ছিনতাইকারীকে আটক করেছে জনতা। পরে তাদেরকে হবিগঞ্জ সদর থানায় সোপর্দ করা হয়। বৃহস্পতিবার দুপুর আড়াইটায় শহরের আরডি হল এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, হবিগঞ্জ শহরের আরডি হল এলাকা টমটম (ইজি বাইক) দিয়ে যাওয়ার সময় এক মহিলার স্বর্ণের চেইন ছিনতাই করে নিয়ে যায় অপর আরেক মহিলা ছিনতাইকারী। এ সময় জনৈক ওই মহিলার শোর চিৎকার শোনে আশে পাশের লোকজন এগিয়ে এসে তানজিয়া নামের এক মহিলা ছিনতাইকারীকে আটক করে।
পরে তাঁর দেয়া স্বীকারোক্তি মোতাবেক একই সিন্ডিকেটে থাকা আরো ৫ মহিলা ছিনতাইকারীকে আটক করা হয়। পরে পুলিশকে বিষয়টি অবগত করলে আটককৃতদের হবিগঞ্জ সদর থানায় সোপর্দ করা হয়।
আটককৃতরা হল লাখাই উপজেলার বড়বাড়ি গ্রামের হাসান আলীর স্ত্রী শারমিন আক্তার (৩০) ও একই এলাকার সুমন মিয়ার স্ত্রী তানজিয়া আক্তার (৩৫), মৌলভীবাজার জেলার কালেঙ্গা গ্রামের কামাল মিয়ার স্ত্রী রাহিলা খাতুন (৪০) এবং মৌলভী বাজার সদরের মোহাম্মদ আলীর স্ত্রী মুন্নি আক্তার (২৫), সদর উপজেলার ধুলিয়াখাল এলাকার ছায়েদ আলীর স্ত্রী পারুল বিবি (৪৫) ও অলিপুর এলাকার জয়নাল মিয়ার স্ত্রী মরিয়ম বিবি (৪০)।
এ ব্যাপারে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইয়াছিনুল হক জানান, ছিনতাইয়ের অভিযোগে ৬ মহিলাকে আটক করে পুলিশে দেয় স্থানীয় জনতা। বর্তমানে তাদেরকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com