বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

অস্ট্রেলিয়ায় গ্লেডস্টোন এলএনজি ও কোল টার্মিনাল পরিদর্শন করলেন এ্যাডভোকেট আবু জাহির এমপি

  • আপডেট টাইম শুক্রবার, ১ ডিসেম্বর, ২০১৭
  • ৬৯৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ অস্ট্রেলিয়ার রকহামটনে গ্লেডস্টোন এলএনজি টার্মিনাল ও কোল টার্মিনাল পরিদর্শন করেছেন হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহিরসহ বিদ্যুৎ-জ্বালানী ও খনিজসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির নেতৃবৃন্দ। বুধবার তারা এই দুই টার্মিনাল পরিদর্শন করেন। পরিদর্শনকালে আবু জাহির এমপি ছাড়াও অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বিদ্যুৎ-জ্বালানী ও খনিজসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তাজুল ইসলাম এমপি, জাতীয় সংসদের হুইপ আতিকুর রহমান আতিক, নাসিমা ফেরদৌসী এমপি ও শিবলী সাদিক এমপি।
উল্লেখ্য, গত ২৫ নভেম্বর দিবাগত রাতে ৭ দিনের সফরে অস্ট্রেলিয়া যান তারা। সফরের ৭দিনে পর্যায়ক্রমে অস্ট্রেলিয়ার সিডনী, ব্রিজবেন ও রক হাম্পটন শহরে সেখানকার বিভিন্ন প্রকল্প এবং বাংলাদেশের বিদ্যুৎ-খনিজ ও জ্বালানী মন্ত্রণালয় সম্পর্কিত বিভিন্ন সেমিনারে যোগদান করবেন।
পরিদর্শনকালে অস্ট্রেলিয়ার এলএনজি ও কোল কিভাবে বিভিন্ন দেশে রপ্তানী করা হয় সেই সকল বিষয়াদি অস্ট্রেলিয়ার সরকারের পক্ষ থেকে বিদ্যুৎ-জ্বালানী ও খনিজসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির নেতৃবৃন্দের নিকট তুলে ধরা হয় এবং সরেজমিনে দেখানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com