বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচঙ্গে ছবি তোলে ৩০ হাজার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

  • আপডেট টাইম শুক্রবার, ১ ডিসেম্বর, ২০১৭
  • ৬২৪ বা পড়া হয়েছে

সংবাদদাতা ॥ বানিয়াচঙ্গে এক ব্যক্তির সাথে ছবি তুলে ৩০ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন আছমা বেগম নামে এক মহিলা। এ ঘটনায় আছমা বিরুদ্ধে থানায় জিডি দায়ের করা হয়েছে। প্রতারণার শিকার সামছুল আলম ফেরদৌস জানান, বানিয়াচঙ্গ সদরের যাত্রাপাশা মহল্লার আজমান উল্লাহ’র কন্যা আছমা বেগম ইতোপূর্বে ডাক্তার, সাংবাদিকসহ অনেক নিরীহ লোকজনদের সাথে দু’ব্যবহার করেছে। যা বিভিন্ন পত্রিকায় প্রকাশ করা হয়েছে। অভিযোগকারী সামছুল আলম ফেরদৌসের দুই স্ত্রী ও ৭ সন্তানের জনক। ইদানিং তাকে ঘায়েল করার জন্য আছমা উঠে পড়ে লেগেছে। গত ২৪ নভেম্বর সামছুল আলম ফেরদৌসকে কৌশলে জিম্মি করে ছবি তুলে। পরে এই ছবি দেখিয়ে তার নিকট থেকে আছমা ৩০ হাজার টাকা হাতিয়ে নেয়। এছাড়াও আছমা বিভিন্ন সময় একাধিক মোবাইল নম্বর ব্যবহার করে সাধারণ লোকজনদের হুমকি দিয়ে টাকা আদায় করে নিচ্ছে। এ ব্যাপারে সামছুল আলম ফেরদৌস এর স্ত্রী বানিয়াচং থানায় একটি জিডি দায়ের করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com