বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হরতাল সফল করতে গণসংযোগ শহরে মিছিলকালে পুলিশের বাধা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০১৭
  • ৯৮০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ অন্যায়ভাবে বিদ্যুতের দাম বাড়ার প্রতিবাদে বৃহস্পতিবারের হরতাল সফল করার লক্ষ্যে কিবরিয়া ব্রীজ, সিএনজি ষ্টেশন, খোয়াই ব্রীজ সংলগ্ন বানিয়াচং রোডের সিএনজি ষ্টেশন, বাস ষ্ট্যান্ডে লিফলেট বিতরণ, কোর্ট পয়েন্টের নিমতলায়, ইকরাম সুজাতপুর লাইনের জীপ ও সিএনজি ষ্টেশনে পথসভা করার মাধ্যমে সারাদিন হরতালের প্রচারনা অব্যাহত রাখা হয়। এ সকল কর্মসূচীতে অংশগ্রহণ করেন, নূরুল হুদা চৌধুরী শিবলী, পীযূষ চক্রবর্তী, এডঃ জুনায়েদ আহমেদ, হুমায়ুন খান, শফিকুল ইসলাম প্রমুখ। সন্ধ্যায় খোয়াই ব্রীজ থেকে হরতালের সমর্থনে প্রচার মিছিল বের হয়ে শহরের বাণিজ্যিক এলাকায় গেলে পুলিশ মিছিলের গতিরোধ করে। পুলিশের বাধা অতিক্রম করে মিছিল শহর প্রদক্ষিণ করে কোর্টষ্টেশন মোড়ে পথসভার মাধ্যমে সমাপ্তি হয়। পথসভায় বক্তব্য রাখেন, জেলা সিপিবি নেতা পীযুষ চক্রবর্তী, জেলা বাসদ সমন্বয়ক এডঃ জুনায়েদ আহমেদ, জেলা বাসদ (মার্কসবাদী) নেতা শফিকুল ইসলাম, বাসদ নেতা হুমায়ুন খান প্রমুখ। সংহতি প্রকাশ করেন শ্রমিক নেতা আঃ ছালাম, আহাদ মিয়া, অবিনাশ সরকার, সাবেক ছাত্রনেতা জসীম উদ্দিন, ছাত্রফ্রন্ট নেতা বাপন পাল। বক্তাগণ পুলিশী বাধা এবং আচরণের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে। বক্তাগণ সকল ভয়ভীতি উপেক্ষা করে জনসাধারণকে স্বতস্ফুতর্ভাবে হরতাল পালনের মাধ্যমে অংশ গ্রহণের আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com