বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

রাজনগরের নারীসহ ২ মাদক বিক্রেতার জেল-জরিমানা

  • আপডেট টাইম বুধবার, ২৯ নভেম্বর, ২০১৭
  • ৭৩৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের রাজনগর এলাকার এক নারী মাদক ব্যবসায়ীসহ ২ জনকে জেলা-জরিমানা দিয়েছেন ভ্রাম্যমান আদালত। গতকাল মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ আরাফাত এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন-শহরের রাজনগর এলাকার আব্দুস সোবহানের ছেলে রুবেল মিয়া ও একই এলাকার জাহিদ মিয়ার স্ত্রী মিনারা খাতুন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে শহরের রাজনগর এলাকায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং পুলিশ ও আনসারের সমন্বয়ে টাস্কফোর্স অভিযান চালায়। অভিযানকালে ১৯টি মোবাইল ফোন, ৫টি টর্চ লাইট, মাদক ব্যবহারের সরঞ্জাম, জিনসিন ড্রিংকস ও ইয়াবাসহ রুবেল ও মিনারাকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালতে তারা দোষ স্বীকার করায় মিনারাকে ৫ হাজার টাকা জরিমানা ও রুবেলকে ১ বছরের কারাদণ্ড দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com