বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

লাখাইয়ে সংঘর্ষে ৩০ জন আহত

  • আপডেট টাইম বুধবার, ২৯ নভেম্বর, ২০১৭
  • ৮৬৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার মনতৈল গ্রামে মেইলে ধান ভাঙ্গানোর ৫০ টাকা নিয়ে সংঘর্ষ হয়েছে। এতে মহিলাসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। আহতদের হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে এ সংঘর্ষ হয়।
আহত সূত্রে জানা যায়, মনতৈল গ্রামের কৃষক রজব আলীর পুত্র আলী মিয়ার কাছে ধান ভাঙ্গানোর ৫০ টাকা পাওনা ছিল একই গ্রামের শ্রমিক সোনাই মিয়ার পুত্র কামাল মিয়ার। এর জের ধরে সকালে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়লে অন্তত ৩০ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় কাইয়ূম (৩২), নজরুল (১৮), জসিম (১৮), রহিমা (৪৮), কাদির (৪০), বকুল (৩০), রাজিয়া (৫০), হেকিম (৫৫), পিয়ারা (৪০), অনিল (২৭), জসিম (৩৫) ও মুজিবুর (৪৫) কে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ছাড়া সফাই মিয়া (৬০) ও করিম মিয়া (৩৫) কে আশংকাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com