বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে ৫শ’ পিছ ইয়াবাসহ গ্রেপ্তার ২

  • আপডেট টাইম সোমবার, ২৭ নভেম্বর, ২০১৭
  • ৭৩২ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ হবিগঞ্জ মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর নবীগঞ্জের কসবা এলাকা থেকে গোপন সুত্রের ভিত্তিতে ৫ শত পিছ ইয়াবা’সহ দু মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গতকাল রবিবার বিকালে বিবিয়ানা গ্যাসকুপের সন্নিকটে চৌরাস্তার একটি বালুর চড় থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। ধৃত মাদক সম্রাটরা হলেন-পশ্চিম কসবা গ্রামের তছকির উল্লার মালখাছ মিয়া (৪৫), মৃত অজি উল্লার ছেলে আজিম উদ্দিন (৫০)।
সংশ্লিষ্ট সুত্রে জানাযায়, বিকাল ৫টার দিকে হবিগঞ্জ মাদক অধিদপ্তরের পরিদর্শক মোঃ খায়রুল আলমের নেতৃত্বে সহকারী হিরন উল্লাসহ একদল অধিদপ্তরের কর্মী নিজস্ব সোর্স ব্যবহার করে গোপন সুত্রের ভিত্তিতে উপজেলার দীঘলবাক ইউনিয়নের বিবিয়ানা গ্যাসকুপ সন্নিকটে কসবা চৌরাস্তার মোড়ে একতা এন্টার প্রাইজের স্তুপ করে রাখা বালু চড় এলাকা থেকে ইয়াবা বিক্রিকালে ওই ইউপির পশ্চিম কসবা গ্রামের তছকির উল্লার ছেলে মাদক সম্রাট মালখাছ উদ্দিন (৪৫), মৃত অজি উল্লার ছেলে আজিম উদ্দিন (৫০) কে আটক করে। এ সময় তাদের দেহ তল্লাশী করে ৫ শত পিছ ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে উপ পরিদর্শক সিদ্দিকুর রহমান বাদী হয়ে নবীগঞ্জ থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে। মাদক সম্রাট মালখাছ ও আজিম উদ্দিন গ্রেফতারের খবরে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com