বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ ছাত্রলীগ নেতার দাফন সম্পন্ন

  • আপডেট টাইম শনিবার, ২৫ নভেম্বর, ২০১৭
  • ৭৪৫ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর ইউনিয়নের সড়ক দুর্ঘটনায় নিহত ৩ ছাত্রলীগ নেতার জানাজা সম্পন্ন হয়েছে। এতে হাজার হাজার মুসল্লীর ঢল নামে। গতকাল শুক্রবার সকাল ১১টায় পুরাসুন্দা প্রাইমারী স্কুল প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়। উক্ত জানাজায় অংশগ্রহন করে তাদের বক্তব্যে বলেন, আমাদের কাছের মানুষ-ময়না তালুকদার মুন্না, মন্নান তালুকদার ও সোহেল মিয়া অল্প বয়সে একটি সড়ক দুর্ঘটনায় মৃত্যু বরণ করেন। আমাদের ছেড়ে চিরদিনের জন্য চলে গেছে না ফেরার দেশে। সকলের চোখে পানি এই কান্নার শব্দগুলো মনে হচ্ছে শ্লোগান। সাধারণ মানুষ আজ আকুল হয়ে সৃষ্টিকর্তার কাছে তাদের রূহের আত্মার মাগফেরাত কামনা করেন।
জানাজার নামাজ শেষ করে হাজার হাজার মুসল্লীদের অংশগ্রহনে মুনাজাত করা হয় মহান রাব্বুল আলামীন যেন তাদেরকে মানুষের ভালোবাসা দোয়ায় যেন জান্নাতবাসী করেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টায় শায়েস্তাগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কের উলুকান্দি রেল গেইট নামকস্থানে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com