মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জ খাদ্য গুদামে ধান সংগ্রহে অনিয়ম ॥ বঞ্চিত প্রকৃত কৃষকরা হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতীয় মানদণ্ডের সাথে পাঠ্যক্রমের সমন্বয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে সড়কের দুই পাশে অবৈধ স্থাপনার ছড়াছড়ি পুটিজুরী শরৎ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন ॥ খোরশেদ আলম সুজন সভাপতি মনোনীত শায়েস্তাগঞ্জে প্রাণ আরএফএল ফেক্টরীর ঠিকাদারকে জিম্মি করে টাকা ছিনতাই চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন শহরে চোর-ডাকাতের বিরুদ্ধে অভিযান ॥ সাজাপ্রাপ্ত আসামি মামুন গ্রেফতার হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবা প্রত্যাশীদের চরম ভোগান্তি হবিগঞ্জ শহরে মাদক ও জুয়াড়িদের তালিকা তৈরি ॥ শিঘ্রই অভিযান হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

নবীগঞ্জের এক কৃষকের বাড়িতে হামলার অভিযোগ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৩৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মিসকিনপুর গ্রামে জায়গা সংক্রান্ত বিরোধের জেরধরে প্রতিপক্ষের লোকজনের হামলায় ওই গ্রামের কৃষক আকলিছ মিয়ার বাড়ীর সীমানা প্রাচীর (দেয়াল) ভেঙে গুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। এতেও ক্ষান্ত হননি হামলাকারীরা কৃষক আকলিছ মিয়ার বসত ঘরের ২টি জানালাও অস্ত্রধারীরা হাতুড়ি, শাবল দিয়ে সম্পূর্ণ ভেঙ্গে দেয়। গতকাল রাত্র ৮ টা ১০ মিনিটর এর দিকে এই ঘটনা ঘটে। এতে প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে কৃষক আকলিছ মিয়া দাবী করেন। তিনি জানান, একই গ্রামের মৃত তাহিদুল ইসলামের স্ত্রী জাহানারা বেগম (৪৮) এর সাথে জায়গা সংক্রান্ত বিষয়ে মনমালিন্য চলে আসছিলো। এ বিরোধকে কেন্দ্র করে জাহানারা বেগমের ভাসুর আব্দুল হামিদ তিনি কৃষক আকলিছ মিয়ার নিকট ৫০ হাজার টাকা বিভিন্ন অজুহাতে চাঁদা দাবী করেন। কৃষক আকলিছ মিয়া উক্ত দাবীকৃত টাকা দিতে অনীহা প্রকাশ করিলে ঘটনার সময় পূর্ব পরিকল্পিত ভাবে আব্দুল হামিদ, তার ভাই আবেদ আলী, ভাতিজা রাজা মিয়া, দিলসাদ মিয়া গং ৮/১০ জন লোক দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হেমার, শাবল দিয়ে আকলিছ মিয়ার বাড়ীর সীমানা প্রাচীর দেয়ালটি ভেঙ্গে গুড়িয়ে দেন এবং পাকা বসত ঘরের ২টি জানালাও ভেঙ্গে দেন হামলাকারীরা। এ সময় নির্যাতিত পরিবারের লোকজনের আর্তচিৎকারে আশপাশের লোকজন এসে হামলাকারীদের বেপরোয়া আক্রমণ থেকে কৃষক পরিবারের লোকজনকে রক্ষা করেন। এনিয়ে তিনি বর্তমানে খুবই আতঙ্কিত অবস্থায় দিনাতিপাত করছেন, এ ব্যাপারে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছেন কৃষক পরিবারের লোকজন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com