মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ছিনতাইকারীদের তৎপরতা বৃদ্ধি ইসলামী ব্যাংকের সামন থেকে টাকা ছিনতাইকালে মা-মেয়ে আটক লাখাইয়ে একই দিনে পৃথক স্থানে সংঘর্ষ ॥ আহত ৩০ আজমিরীগঞ্জে টোল আদায়ের রশিদে যানবাহনে চাঁদা আদায়ের অভিযোগ মহান স্বাধীনতা দিবস ও বিশ্ব নারী দিবসকে সামনে রেখে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন ॥ এসআই সজীবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা নবীগঞ্জের এক কৃষকের বাড়িতে হামলার অভিযোগ হবিগঞ্জে সাংবাদিকদের সম্মানে আজকের দিগন্তের ইফতার বানিয়াচংয়ে জলমহালে হামলা ও মাছ লুটের ঘটনায় ২৮ জনের নামসহ অজ্ঞাত ২ হাজার জনের বিরুদ্ধে মামলা মাধবপুরে মাটিবাহী ট্রাক্টরের চাপায় এক শিশুর নিহত কিশোর গ্যাংয়ের মূলহোতা সাইমুনকে খুঁজছে পুলিশ ৩ জনের জামিন না-মঞ্জুর

মাধবপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্টিত ॥ সন্ত্রাস ও চাঁজাবাদীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহবান

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ২ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে পবিত্র ঈদুল ফিতর এবং পৌর শহরে সন্ত্রাসীরা প্রকাশ্যে দেশীয় অস্ত্র নিয়ে মহরা দেয়া এবং দু’পক্ষ সংঘর্ষে লিপ্ত হওয়ায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্টিত হয়েছে। গতকাল সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে আইন শৃঙ্খলা কমিটির সভাপতি ও উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ জাহিদ বিন কাশেমে সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ সৈয়দ মোঃ শাহজাহান, সহকারি পুলিশ সুপার (মাধবপুর-চুনারুঘাট) সার্কেল এ.কে.এম সেলিম, থানার অফিসার ইনচার্জ মাহাবুব মোর্শেদ খাঁন, উপজেলা বিএনপির সভাপতি সামসুল ইসলাম কামাল, সাধারণ সম্পাদক হামিদুর রহমান পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আলাউদ্দিন আল রনি, চেয়ারম্যান মিনহাজউদ্দিন চৌধুরী কাসেদ, মাহবুবুর রহমান সোহাগ, সমবায় কর্মকর্তা ইসমাঈল তালুকদার রাহী, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, প্রেসকাবের সভাপতি মহিউদ্দিন আহম্মদ, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবির, সাবেক কাউন্সিলর শেখ জহিরুল ইসলাম, শ্রমিক দলের আহবায়ক মোঃ মাসুদ আলী, সদস্য সচিব লিটন পাঠান, জামায়াতর পৌর কমিটির সভাপতি আব্দুর রহমন সোহাগ, ব্যবসায়ী স্বপন রায়, এমরান খাঁন, হাজী কদর আলী, ছাত্র সমন্বয়ক সিরাজুল ইসলাম তানজীল প্রমুখ। বক্তাগণ বলেন বর্তমান সরকারের প্রধান মন্ত্রী তারেক রহমান সন্ত্রাস, চাদাঁবাজির এবং মাদকেরর বিরুদ্ধে জিরো ট্রলারেন্স ঘোষনা করে দেশকে সামনের দিকে এগিয়ে নেয়ার জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। সেখানে মাধবপুরে কয়েকটি মাত্র সন্ত্রাসী পুরো এলাকাকে অস্থিতিশীল করে তুলছেন। তাদের কঠোরহস্তে দমন করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের প্রতি আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com