মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

লাখাইয়ে ২ মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৫১ বা পড়া হয়েছে

আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাই উপজেলায় মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ আল আমিন মিয়া ও তার এক সহযোগীকে আটক করেছে লাখাই থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহিদুল হকের দিকনির্দেশনায় এসআই প্রণয় কুমার সরকার, এসআই জাহাঙ্গীর আলম, এসআই মুন্না মিয়া ও সঙ্গীয় ফোর্স গত শনিবার রাত আনুমানিক সাড়ে ৯টায় উপজেলার মোড়াকরি গ্রামে অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে কুখ্যাত মাদক ব্যবসায়ী আল আমিন মিয়ার বসতঘর থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন ছোয়াব মিয়ার ছেলে মোঃ আল আমিন মিয়া (৩৫), ও মোঃ লাফু মিয়ার ছেলে মোঃ বীর বাহাদুর (২৬)। উভয়ের বাড়ি মোড়াকরি গ্রামে। পুলিশ জানায়, আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আটককৃত আল আমিন একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে মোট ৬টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও আশ্বাস দিয়েছে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com