মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ছিনতাইকারীদের তৎপরতা বৃদ্ধি ইসলামী ব্যাংকের সামন থেকে টাকা ছিনতাইকালে মা-মেয়ে আটক লাখাইয়ে একই দিনে পৃথক স্থানে সংঘর্ষ ॥ আহত ৩০ আজমিরীগঞ্জে টোল আদায়ের রশিদে যানবাহনে চাঁদা আদায়ের অভিযোগ মহান স্বাধীনতা দিবস ও বিশ্ব নারী দিবসকে সামনে রেখে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন ॥ এসআই সজীবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা নবীগঞ্জের এক কৃষকের বাড়িতে হামলার অভিযোগ হবিগঞ্জে সাংবাদিকদের সম্মানে আজকের দিগন্তের ইফতার বানিয়াচংয়ে জলমহালে হামলা ও মাছ লুটের ঘটনায় ২৮ জনের নামসহ অজ্ঞাত ২ হাজার জনের বিরুদ্ধে মামলা মাধবপুরে মাটিবাহী ট্রাক্টরের চাপায় এক শিশুর নিহত কিশোর গ্যাংয়ের মূলহোতা সাইমুনকে খুঁজছে পুলিশ ৩ জনের জামিন না-মঞ্জুর

বানিয়াচংয়ে জলমহালে হামলা ও মাছ লুটের ঘটনায় ২৮ জনের নামসহ অজ্ঞাত ২ হাজার জনের বিরুদ্ধে মামলা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার খাগাউড়া ইউনিয়নের গুনই মর্দনমুরত গ্রামে চাতল বিল জোড়াখাল গ্রুপ জলমহালে হামলা, মারধর ও মাছ লুটের অভিযোগে ২৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও প্রায় ১৫০০-২০০০ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। গত ৭ মার্চ হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (দ্রুত বিচার) আদালত-৪ এ এই মামলা দায়ের করেন বানিয়াচং উপজেলার গুনই গ্রামের বাসিন্দা মির্জা ফারুক আলী।
আসামিরা হলেন, মির্জা সুমন আহমদ, মির্জা মোহন, আবু বক্কর, ফখরুল শাহ, ইলিয়াস শাহ, জসিম শাহ, শাহ আক্কন মিয়া, মনিরুজ্জামান শাহ, আবজল শাহ, গেদু মিয়া শাহ, অলি আব্দাল শাহ, শাহ জমিল মিয়া, শাহ ফয়েজ, শাহনুর শাহ, মির্জা আরশ আলী, জহিরুল ইসলাম, মনিরুল ইসলাম, আব্দুল আলীম, কবির মিয়া, আলমগীর, লিলু মিয়া, নোয়াব উল্লা, মাসুক মিয়া চৌধুরী, আজমত খান, জুলহাস খান, আব্দুল খালিক, মোস্তাফিজুর রহমান ও আব্দুল ওয়াহিদসহ অজ্ঞাত আরও প্রায় ১৫০০-২০০০ জন। মামলার অভিযোগে বলা হয়, গুনই গ্রামের সরকারি ইজারাকৃত ‘চাতল বিল’ জলমহালটি চিলারাই মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের নামে ২০২০ সালে ইজারা দেওয়া হয়। সমিতির সম্পাদক হেমেন্দ্র সরকারের আমমোক্তারনামা অনুযায়ী মির্জী ফারুক আলী জলমহালটি রণাবেণ ও মৎস্য আহরণের দায়িত্ব পালন করে আসছেন।
অভিযোগে উল্লেখ করা হয়, ঘটনার আগের দিন কয়েকজন অভিযুক্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এবং পরদিন সকালে গুনই চাতল ও মাখরা বিলে ‘পলো বাওয়া’ কর্মসূচির ঘোষণা দেয় এবং আশপাশের গ্রামে খবর ছড়িয়ে মানুষকে একত্রিত করে।
সকাল প্রায় ১০টা থেকে দুপুর ১টার মধ্যে গুনই গ্রামের চাতল বিল এলাকায় নাম উল্লেখিত ও অজ্ঞাত কয়েক হাজার মানুষ পলো ও লাঠিসোটা নিয়ে জড়ো হয়। বাদী ও কয়েকজন সাথী ইজারাকৃত বিলে মাছ ধরতে নিষেধ করলে অভিযুক্তরা উত্তেজিত হয়ে ওঠে। অভিযোগ অনুযায়ী, এ সময় মির্জা সুমন বাদীকে ধাক্কা দিয়ে ফেলে দেন এবং ফখরুল শাহ লাঠি দিয়ে আঘাত করে আহত করেন। ইলিয়াস শাহ প্রাণনাশের হুমকি দেন বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।
এরপর অভিযুক্তরা বিলে নেমে প্রায় তিন ঘণ্টা ধরে মাছ ধরেন এবং বিলের বিভিন্ন প্রজাতির মাছ লুট করে নিয়ে যান। এতে প্রায় ১০ লাখ টাকার মাছ লুট হয়েছে বলে বাদীর দাবি।
মামলায় আরও বলা হয়, ঘটনার সময় স্থানীয় থানায় যোগাযোগ করা হলেও বিপুল সংখ্যক মানুষের উপস্থিতির কারণে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে অমতার কথা জানায় এবং আদালতে মামলা করার পরামর্শ দেয়।
পরবর্তীতে আহত অবস্থায় বাদী হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নেন। ঘটনার স্থিরচিত্র ও ভিডিও ক্লিপ সংরক্ষিত রয়েছে বলেও মামলার আবেদনে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে মামলার পর আদালত সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com