মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ছিনতাইকারীদের তৎপরতা বৃদ্ধি ইসলামী ব্যাংকের সামন থেকে টাকা ছিনতাইকালে মা-মেয়ে আটক লাখাইয়ে একই দিনে পৃথক স্থানে সংঘর্ষ ॥ আহত ৩০ আজমিরীগঞ্জে টোল আদায়ের রশিদে যানবাহনে চাঁদা আদায়ের অভিযোগ মহান স্বাধীনতা দিবস ও বিশ্ব নারী দিবসকে সামনে রেখে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন ॥ এসআই সজীবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা নবীগঞ্জের এক কৃষকের বাড়িতে হামলার অভিযোগ হবিগঞ্জে সাংবাদিকদের সম্মানে আজকের দিগন্তের ইফতার বানিয়াচংয়ে জলমহালে হামলা ও মাছ লুটের ঘটনায় ২৮ জনের নামসহ অজ্ঞাত ২ হাজার জনের বিরুদ্ধে মামলা মাধবপুরে মাটিবাহী ট্রাক্টরের চাপায় এক শিশুর নিহত কিশোর গ্যাংয়ের মূলহোতা সাইমুনকে খুঁজছে পুলিশ ৩ জনের জামিন না-মঞ্জুর

আজমিরীগঞ্জে টোল আদায়ের রশিদে যানবাহনে চাঁদা আদায়ের অভিযোগ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ০ বা পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জে পৌর হাট বাজারের টোল আদায়ের রশিদে বিভিন্ন যানবাহন থেকে চাঁদাবাজির অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট ইজারাদারের বিরুদ্ধে। সরজমিনে জানাযায-আজমিরীগঞ্জ উপজেলা কে বিগত ২০০৪ সালে সরকার পৌরসভায় রূপান্তরিত করেন, তারপর থেকে আজমিরীগঞ্জ বাজার পৌর পরিষদ থেকে টেন্ডারের মাধ্যমে ইজারাদার নিয়ে থাকেন। অর্ধবর্তী পর্যন্ত কোন সময় কোন যানবাহন থেকে ইজারাদার কোন টোল বা চাদাঁ নেয়নি। আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছর আজমিরীগঞ্জ পৌরসভার ইজারা নেয়-মোস্তাফিজুর রহমান মোস্তাক নামে ঠিকাদার। তার পর থেকেই কয়েকটি স্পটে তাদের লোকদের মাধ্যমে প্রত্যেক যানবাহন থেকে পৌরসভার টোলের নামে চাঁদা তোলা হচ্ছে। বেশদিন ধরে পৌর এলাকার ডাকবাংলো ও রামকৃষ্ণ মিশনের সামনের রাস্তায় যানবাহন থামিয়ে টোল আদায়ের নামে চলছে চাঁদাবাজি। টোল আদায়কে কেন্দ্র করে একদিকে রাস্তায় লেগে থাকে যানজট। অন্যদিকে টাকা দিতে না চাইলে চালকদের সঙ্গে আদায়কারীদের ঝগড়া বিবাদ লেগেই থাকে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এসএম রেজাউল করিম জানান, বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ নিয়ে দেখে ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দেন। জানা গেছে, পৌরসভার বিধানের ৯৮ ধারার ৭ নং অনুচ্ছেদ অনুসারে শুধুমাত্র পৌর মেয়র নির্মিত টার্মিনাল ছাড়া পার্কিং ফ্রির নামে টোল আদায় সম্পূর্ণ অবৈধ। অথচ পৌর হাটবাজারেরর টোল আদায়ের রসিদ দিয়ে আজমিরীগঞ্জ পৌরসভার একাধিক রাস্তায় যানবাহন থেকে চাঁদা উত্তোলন করা হচ্ছে। আজমিরীগঞ্জে স্থায়ী কোনো টার্মিনাল নেই। এ ছাড়াও পৌর এলাকায় টার্মিনালের বাইরে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে টোল আদায় সম্পূর্ণ অবৈধ। আজমিরীগঞ্জ-হবিগঞ্জ ভায়া বানিয়াচং, আজমিরীগঞ্জ-বানিয়াচং ভায়া শিবপাশা, শরীফউদ্দিন সড়ক, আজমিরীগঞ্জ-কাকাইলছেও সড়কে প্রতিদিন বিভিন্ন ধরণের মালবাহী ও যাত্রীবাহী যানবাহন চলাচল করে থাকে। রশিদ অনুযায়ী, এসব সড়কে চলাচলকারী লেগুনা ও টেম্পু থেকে ১০ টাকা, ট্রলি থেকে ১৫ টাকা, ট্রাক ও কাভার্ডভ্যান থেকে ৩৫ টাকা, এ ছাড়াও নৌরুটে চলাচলকারী ইঞ্জিন চালিত মাঝারি নৌকা থেকে ২২ টাকা ও একই ধরণের বড় নৌকা থেকে ২৭ টাকা আদায় করা হচ্ছে। অথচ আজমিরীগঞ্জ পৌর এলাকায় কোন টার্মিনাল নাই। আর এখানে কোন যানবাহন পার্কিং ব্যবস্থা নেই। তারপরও রামকৃষ্ণ মিশন ও ডাকবাংলো’র সামনে সড়ক থেকে টোল আদায় করা হচ্ছে। প্রকাশ্যে যানবাহন দাঁড় করিয়ে রশিদের মাধ্যমে টোল নেওয়ার নামে চাঁদা আদায় করা হচ্ছে। টাকা না দিলে প্রতিনিয়ত ড্রাইভার ও সাধারণ যাত্রীদের সাথে দুর্ব্যবহার করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com