রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

মাধবপুরে মাটিবাহী ট্রাক্টরের চাপায় এক শিশুর নিহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৩১ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে মাটিবাহী ট্রাক্টরের চাপায় জিহান মিয়া (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (৯মার্চ) দুপুর সাড়ে ১২টার সময় উপজেলার বাঘাসুরা ইউনিয়নের বাঘাসুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জিহান মিয়া একই এলাকার মোঃ সুবেল আহমেদের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জিহান মিয়া বাড়ির পাশের সড়কে খেলাধুলা করছিল। এ সময় একটি মাটিবাহী ট্রাক্টর দ্রুতগতিতে এসে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে স্থানীয়রা জানান, এলাকায় অবাধে মাটিবাহী ট্রাক্টর চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব মোর্শেদ খান জানান, দুর্ঘটনার বিষয়টি জেনে পুলিশ ঘটনাস্থলে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com