মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ছিনতাইকারীদের তৎপরতা বৃদ্ধি ইসলামী ব্যাংকের সামন থেকে টাকা ছিনতাইকালে মা-মেয়ে আটক লাখাইয়ে একই দিনে পৃথক স্থানে সংঘর্ষ ॥ আহত ৩০ আজমিরীগঞ্জে টোল আদায়ের রশিদে যানবাহনে চাঁদা আদায়ের অভিযোগ মহান স্বাধীনতা দিবস ও বিশ্ব নারী দিবসকে সামনে রেখে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন ॥ এসআই সজীবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা নবীগঞ্জের এক কৃষকের বাড়িতে হামলার অভিযোগ হবিগঞ্জে সাংবাদিকদের সম্মানে আজকের দিগন্তের ইফতার বানিয়াচংয়ে জলমহালে হামলা ও মাছ লুটের ঘটনায় ২৮ জনের নামসহ অজ্ঞাত ২ হাজার জনের বিরুদ্ধে মামলা মাধবপুরে মাটিবাহী ট্রাক্টরের চাপায় এক শিশুর নিহত কিশোর গ্যাংয়ের মূলহোতা সাইমুনকে খুঁজছে পুলিশ ৩ জনের জামিন না-মঞ্জুর

হবিগঞ্জে সাংবাদিকদের সম্মানে আজকের দিগন্তের ইফতার

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে সাংবাদিকদের সম্মানে দৈনিক আজকের দিগন্তের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শহরের পুরাতন হাসপাতাল এলাকায় অবস্থিত পত্রিকার উত্তর পুর্বাঞ্চলের কার্যালয় প্রাঙ্গণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে হবিগঞ্জে কর্মরত সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও ইফতারপূর্ব আলোচনায় আনন্দমুখর পরিবেশ বিরাজ করে। সম্পাদক আবু হাসিব খান চৌধুরী পাবেল এর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিল পরিচালনা করেন দৈনিক আজকের দিগন্তের প্রকাশক সানিউল হক। প্রধান নির্বাহী সম্পাদক এইচ.এম. আফজাল সবাইকে স্বাগত জানান। এতে উপস্থিত ছিলেন- হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন, এটিএন বাংলার হবিগঞ্জ প্রতিনিধি আব্দুল হালিম, বাংলাদেশ বেতারের হবিগঞ্জ প্রতিনিধি শরীফ চৌধুরী, আজহারুল ইসলাম চৌধুরী মুরাদ, বৈশাখী টিভির প্রতিনিধি সাইফুর রহমান তারেক, সাংবাদিক এস কে সাগর, এম এ হাকিম, মঈন উদ্দিন আহমেদ, সৈয়দ মিজান ইব্রাহিম, নায়েব হোসেম, সৈয়দ মশিউর রহমান, এম সজলু, আর টিভির প্রতিনিধি সহিবুর রহমান, নাগরিক টিভির জাহাঙ্গীর আলম, দৈনিক প্রভাকর স্টাফ রিপোর্টার রুবেল তালুকদার, সনজব আলী সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ। ইফতারের পূর্বে দোয়া পরিচালনা করেন কোর্ট জামে মসজিদের মুয়াজ্জিন মইনুল হক। দোয়ায় সকলের মঙ্গল কামনা করা হয়। পাশাপাশি আজকের দিগন্তের প্রকাশক সানাউল হকের সদ্য প্রয়াত মাতা নাদিরা হকের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
ইফতারে দৈনিক আজকের দিগন্ত পরিবারের উপদেষ্টা মনজুরুল হক মাসুদ, ডাঃ শাহরিন হক, রাসেল মাহমুদ, সৈয়দ মিজান ইব্রাহিম, সাদেক মিয়া মুন্না, আজিজুর রহমান আজিজ, এমডি পায়েল সহযেগিতা করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com