বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

রেড ক্রিসেন্টের পাশের পুকুর থেকে ভবঘুরে যুবক উদ্ধার

  • আপডেট টাইম বুধবার, ২২ নভেম্বর, ২০১৭
  • ৬৫৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের প্রেসক্লাব সড়কে রেড ক্রিসেন্টের উত্তরদিকের পুকুর থেকে এক ভবঘুরে যুবককে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা। ওই যুবক গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে দূর্গামূর্তি জড়িয়ে পুকুরের পানিতে ভেসেছিল। বিষয়টি স্থানীয় এলাকাবাসির নজরে এলে রাত সাড়ে ৮টার দিকে হবিগঞ্জ ফায়ার সার্ভিস ও পুলিশে খবর দেয়া হয়। খবর পেয়ে সদর থানার এসআই হাসানুজ্জামানসহ একদল পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। তারা এসে পানি থেকে ওই ভবঘুরেকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। এ সময় তাকে দেখতে শতশত উৎসুক জনতার ভিড় জমায়। খবর পেয়ে সদর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ডালিম আহমেদসহ একদল পুলিশ তাঁর খবর নিতে হাসপাতালে যান। সে নিজেকে হাফেজ আব্দুল কাদির বলে দাবি করে। তাঁর বাড়ি লাখাই উপজেলার মনতৈল গ্রামে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com