বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

টমটম মালিক-শ্রমিকদের কাছ থেকে অবৈধভাবে চাঁদা আদায়কারীদের বিরুদ্ধে পৌরসভার তদন্ত রবিবার

  • আপডেট টাইম বুধবার, ২২ নভেম্বর, ২০১৭
  • ৫১১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরএলাকায় টমটম মালিক-শ্রমিকদের কাছ থেকে অবৈধভাবে চাদা আদায়কারীদের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম করবে হবিগঞ্জ পৌরসভা। আগামী রবিবার হবিগঞ্জ পৌরসভা কার্যালয়ে বেলা ১১টায় ওই কার্যক্রম অনুষ্ঠিত হবে বলে সময় নির্ধারণ করা হয়েছে। তদন্ত কমিটির আহ্বায়ক পৌর কাউন্সিলর মোঃ জাহির উদ্দিন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়। বিবৃতিতে উল্লেখ করা হয় গত ১৭ অক্টোবর টমটম মালিক-শ্রমিকদের নিকট থেকে অবৈধ চাঁদা আদায়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য হবিগঞ্জ পৌরসভায় পত্র প্রেরণ করে হবিগঞ্জ জেলা প্রশাসন। এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে ১৪ নভেম্বর হবিগঞ্জ পৌরপরিষদের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী তদন্তের জন্য পৌরকাউন্সিলর মোঃ জাহির উদ্দিনকে আহ্বায়ক করে তদন্ত কমিটি গঠন করা হয়। এ কমিটি আগামী ২৬ নভেম্বর পৌরভবনে বেলা ১১টায় তদন্ত কার্যক্রম আহবান করে। ওই তদন্ত কার্যক্রমে অভিযোগকারী জনসাধারণকে উপস্থিত থাকার জন্য আহবান জানানো হয় বিবৃতিতে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com