বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

প্রশাসনকে অভিনন্দন জানিয়েছে পৌর টমটম কল্যাণ পরিষদ

  • আপডেট টাইম সোমবার, ২০ নভেম্বর, ২০১৭
  • ৪৭৮ বা পড়া হয়েছে

হবিগঞ্জ পৌর টমটম মালিক শ্রমিক কল্যাণ পরিষদের পক্ষ থেকে হবিগঞ্জের পুলিশ সুপার বিধান ত্রিপুরা, ট্রাফিক বিভাগসহ প্রশাসনের সকলস্থরের কর্মকর্তাবৃন্দকে অভিনন্দন জানাই। অবৈধ টমটম শহর থেকে উচ্ছেদ করার অভিযানে আমরা আশা করি প্রশাসনের পক্ষ থেকে পরিচালিত অভিযানটি অব্যাহত থাকবে। সাথে সাথে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করে বলতে চাই, উচ্ছেদ অভিযানের শুরুতেই নাম্বার বিহীন অবৈধ বেশ কিছু টমটম আটক করা হয়েছে। হবিগঞ্জের বিভিন্ন পত্রিকায় দেখলাম আটককৃত অবৈধ টমটমগুলো ছাড়িয়ে নিতে কতিপয় এক টমটম নেতা থানাসহ বিভিন্নস্থানে দৌড়ঝাপ শুরু করে। এতেই প্রমানিত হয় কারা অবৈধ টমটম চলাচলের হুতা। এবং অবৈধ টমটম চলাচলের আড়ালে কি রহস্য থাকতে পারে? প্রশাসনের দৃষ্টি আকর্ষন করে বলতে চাই ওই তদবিরকারীর বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করুন। একই সাথে আগামী বুধবার অনির্দৃষ্টকালের টমটমের অবরোধ গরীভ মারার অবরোধ বলে হবিগঞ্জ পৌর টমটম মালিক শ্রমিক কল্যাণ মনে করে। এই অবরোধ ভিত্তিহীন। হবিগঞ্জ জেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদের বুধাবারের অবরোধকে আমরা নিন্দা জানাই। বিজ্ঞপ্তি
সভাপতি
হবিগঞ্জ পৌর টমটম মালিক শ্রমিক কল্যাণ পরিষদ, হবিগঞ্জ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com