বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে গাঁজা সরবরাহকালে হাতেনাতে ২ পাঁচারকারী আটক

  • আপডেট টাইম রবিবার, ১৯ নভেম্বর, ২০১৭
  • ৬০৩ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে গাঁজা সরবরাহকালে গাঁজাসহ ২ পাঁচারকারীকে আটক করেছে পুলিশ। আটক গাঁজার পরিমাণ ৫কেজি। গতকাল শনিবার সকাল ৮টার দিকে পুটিজুরী বাসষ্ট্যান্ড তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন-আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের মৃত মামদ হোসেনের পুত্র হুকুম আলী (৪৫) ও একই গ্রামের মোঃ ছালেক মিয়ার পুত্র জাবেদ মিয়া (২২)।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক হুকুম আলী ও জাবেদ মিয়া ৫কেজি গাঁজা দুইটি প্যাকেটে করে সরবরাহের উদ্দেশে পুটিজুরি নিয়ে যান। এ খবর পেয়ে সকাল ৮টার দিকে বাহুবল মডেল থানার সাব-ইন্সপেক্টর সোহেল মাহমুদের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে গাঁজাসহ তাদেরকে আটক করে।
এ ব্যাপারে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তিরা দীর্ঘদিন যাবৎ গাঁজাসহ বিভিন্ন ধরণের মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে বাহুবল মডেল থানায় মামলা দায়ের করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com