বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে দুইটি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে ছাই

  • আপডেট টাইম রবিবার, ১৯ নভেম্বর, ২০১৭
  • ৫০৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে দুইটি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ধারণা করছে দমকল বাহিনী। গতকাল শনিবার ভোররাতে হরিণখোলা গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মধ্য হরিণখোলা গ্রামের জুবাইদুল আবেদীন দিপুর মালিকানাধীন আবেদীন স্টোরে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। মূহুর্তে পাশর্^বর্তী একটি ধানের আড়তেও আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মাধবপুর ফায়ার স্টেশনের টিম লিডার শাহজাহান মিয়ার নেতৃত্বে একদল ফায়ার সার্ভিসকর্মী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ২টি দোকান ক্ষতি হয়ে যায়।
আগুনের সূত্রপাত সম্পর্কে জানাতে চাইলে ফায়ারম্যান সোহেল আহমেদ বলেন, কিভাবে আগুন লেগেছে জানা যায়নি। ধারণা করা হচ্ছে ১৫ লক্ষ টাকার ক্ষতি হতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com