বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জের করগাঁওবাসী ডিজিটাল যুগের স্বাদ পাবে কী?

  • আপডেট টাইম শনিবার, ১৮ নভেম্বর, ২০১৭
  • ৫৯৩ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ হয় নৌকা না-হয় বাঁশের সাকু। এই দু-ই হচ্ছে যাতায়াতের ভরসা। নবীগঞ্জ উপজেলার করগাও ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষকে এভাবে যাতায়াত করতে হচ্ছে যুগ যুগ ধরে। ডিজিটাল যুগ আরো আগে থেকেই শুরু হলেও ওই এলাকার লোকজন কতটুকু ডিজিটাল স্বাদ পেয়েছে একটি ছবিই এর জানান দিচ্ছে। ইউনিয়ন পরিষদের সন্নিকটে শাখাবরা নদীটি দুই ভাগ করে দিয়েছে এলাকার মানুষকে। এই নদীটি করগাও ইউনিয়নের সাকুয়া, সর্দারপুর, জৈনপুর, মুড়ারপাটলী, ফতেনগর এলাকাবাসীর দুর্ভোগের কারণ হয়ে দেখা দিয়েছে। স্কুল, কলেজ ও মাদ্রাসা পড়–য়া শিক্ষার্থীসহ সাধারণ মানুষ চরম ঝুকি নিয়ে প্রতিনিয়ত যাতায়াত করছেন। অথচ একটি ব্রিজ নির্মাণ করা হলে ওই এলাকাবাসী যোগাযোগসহ আর্থ-সামাজিক ক্ষেত্রে অনেক এগিয়ে যেতে পারত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ ব্যাপারে নেকনজর দেয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com