মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

দেবপাড়া ইউপি আওয়ামীলীগের জরুরী সভায় ২নং ওয়ার্ড কমিটি স্থগিত ঘোষনা

  • আপডেট টাইম বুধবার, ১৫ নভেম্বর, ২০১৭
  • ৪৯৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা ১০নং দেবপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের জরুরী সভা গতকাল সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মোহিত চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুল করিম, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিত, সাবেক সাংগঠনিক সম্পাদক রফিক আলী, বিভিন্ন ওর্য়াড আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দের মধ্যে আলমগীর মিয়া, আব্দুর রহমান, আলফাছ মিয়া, আখলুছ মিয়া, কমলা মিয়া, দরবেশ আলী, সদর মিয়া, আব্দুল বারিক, আরজু মিয়া, আব্দুল হান্নান, আব্দুল মতলিব, জিতু মিয়া, নেছার আহমদ, আফরোজ মিয়া, যুবলীগ নেতা আহমদ আজাদ, অনু আহমদ, রুহেল আহমদ, খসরু আহমদ, ইকবাল আহমদ, আরজু মিয়া, কবির হোসেন, অয়তুন মিয়া, আজাদ মিয়া, কৃষকলীগ সভাপতি নজির মিয়া, ছাত্রলীগ নেতা আলী হোসেন, রুবেল আহমদ প্রমূখ। সভায় জেলা আওয়ামীলীগ সভাপতি এডঃ আবু জাহির এমপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে দেবপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড কমিটি স্থগিত ঘোষনা করা হয়। সভায় বলা হয় উক্ত ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক দলীয় জেলা সভাপতির বিরুদ্ধাচরণ করায় তাদের কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়। আগামী বর্ধিত সভায় অন্যান্য ওয়ার্ডের বিষয়ে অভিযোগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com