বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচং কৃষি ব্যাংকে ৪০ বছর পর কম্পিউটারাইজেশনে লাইভ অপারেশনে

  • আপডেট টাইম বুধবার, ৮ নভেম্বর, ২০১৭
  • ৫৮৪ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বাংলাদেশ কৃষি ব্যাংক বানিয়াচং বড়বাজার শাখা দীর্ঘ পথ চলার ৪০ বছর পর কম্পিউটেরাইজেশনের অধীনে লাইভ অপারেশনে গিয়েছে। গতকাল এ কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বাংলাদেশ কৃষি ব্যাংক মুখ্য আঞ্চলিক কার্যালয় হবিগঞ্জ এর মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক এ এম শামসুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন আঞ্চলিক নিরীক্ষা কার্যালয় হবিগঞ্জ এর আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা সত্য নারায়ন দাশ। শাখা ব্যবস্থাপক নিশিকান্ত দে’র ঐকান্তিক প্রচেষ্টায় দীর্ঘ ৪০ বছর পর এ শাখার সকল কার্যক্রম কম্পিউটেরাইজেশন এর আওতায় আনা সম্ভব হয়েছে। খুব শীঘ্রই ইন্টারনেট এর সাথেও এ ব্যাংকের সকল কার্যক্রম সংযুক্ত করা হবে। ইতিমধ্যে এ লক্ষ্যে কাজ চালানো হচ্ছে বলে জানিয়েছেন শাখা ব্যবস্থাপক নিশিকান্ত দে। এখন থেকে এ ব্যাংকের গ্রাহকবৃন্দ আগের চেয়ে দ্রুত সময়ের মধ্যে সেবা নিতে পারবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com