সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

সিলেটের জয়ের হ্যাটট্রিক

  • আপডেট টাইম বুধবার, ৮ নভেম্বর, ২০১৭
  • ৪৫৪ বা পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক ॥ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ষষ্ঠ ম্যাচে ড্যারেন স্যামির রাজশাহী কিংসকে ৩৩ রানে হারিয়ে জয়ের হ্যাটট্রিক করল সিলেট সিক্সার্স। গতকাল দিনের দ্বিতীয় ম্যাচে টস হেরে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২০৫ রানের বিশাল স্কোর সংগ্রহ করে সিলেট। জবাবে ৮ উইকেট ১৭২ রান তুলে মুশফিক-মুমিনুলরা। রাজশাহীর পক্ষে সর্বোচ্চ ৫৬ রান করেছেন লুক রাইট। দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান এসেছে জেমস ফ্র্যাঙ্কলিনের ব্যাট থেকে। এ ছাড়া মুমিনুল হকের ২৪ রান এবং ফরহাদ রেজার ১৫ রান রাজশাহীর হারে ব্যবধান কমায়। বল হাতে সিলেটের হয়ে ৩টি করে উইকেট শিকার করেছেন আবুল হাসান ও লিয়াম প্লাঙ্কেট। ১টি উইকেট ঝুলিতে পুরেছেন কামরুল ইসলাম রাব্বি। এর আগে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করেন স্বাগতিকদের দুই ওপেনার উপুল থারাঙ্গা এবং আন্দ্রে ফ্লেচার। দুজন মিলে গড়েন ১০১ রানের বড় জুটি। ব্যক্তিগত ৪৮ রান করে ফ্লেচার ও ৫০ করে থারাঙ্গা আউট হলে রানের চাকা কিছুটা ধীর হয়ে যায়।
শেষ দিকে আবারও চার-ছক্কার ঝড় তোলেন দানুস্কা গুনাতিলকা ও রস হুইটলি। ২ চার ৩ ছয়ে ২২ বলে ৪৪ করেন গুনাতিলকা। হুইটলি অপরাজিত ১২ বলে ২৫ রানের ইনিংসটি সাজিয়েছেন ৩ ছয়, ১ চারে। রাজশাহীর হয়ে ২টি উইকেট নিয়েছেন কেসরিক উইলিয়ামস। খালি হাতে ফেরেননি ফরহাদ রেজা এবং জেমস ফ্র্যাঙ্কলিন।
সংক্ষিপ্ত স্কোর
সিলেট সিক্সার্স ঃ ২০ ওভারে ২০৫/৬ (উপুল থারাঙ্গা ৫০, আন্দ্রে ফ্লেচার ৪৮, সাব্বির রহমান ১৬, দানুস্কা গুনাতিলকা ৪২, রস হুইটলি ২৫*, লিয়াম প্লাঙ্কেট ৫, নুরুল হাসান সোহান ০, আবুল হোসেন ৫*; জেমস ফ্র্যাঙ্কলিন ১/৩৮, ফরহাদ রেজা ১/৪১, কেসরিক উইলিয়ামস ২/৩৯)।
রাজশাহী কিংস ঃ ২০ ওভারে ১৭২/৮ (মুমিনুল ২৪, রাইট ৫৬, রনি ০, মুশফিক ১১, সামিত ০, ফ্রাঙ্কলিন ৩৫, স্যামি ৯, ফরহাদ ১৫*, মিরাজ ৮, উইলিয়ামস ১*; নাসির ০/৩৩, কামরুল ১/৫৪, তাইজুল ০/৩১, আবুল হাসান ৩/২২, প্লাঙ্কেট ৩/২৯)।
ফল ঃ সিলেট সিক্সার্স ৩৩ রানে জয়ী হয় আর ম্যাচসেরা হন দানুশকা গুনাথিলাকা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com