মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জের সাবেক শিক্ষক ও পোস্টমাস্টার মাওলানা জাফর আহমদ আর নেই

  • আপডেট টাইম বুধবার, ১ নভেম্বর, ২০১৭
  • ৫৮৬ বা পড়া হয়েছে

এম.এ মমিন ॥ নবীগঞ্জের রাজরানী সুভাসিনী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ মোশাহিদ আলীর বড় চাচা ও হবিগঞ্জ তিতখাই-কাশিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহ্ মমতাজ বেগমের পিতা ও ইমামবাড়ী টাইটেল মাদ্রাসার (অবঃ) শিক্ষক এবং মান্দারকান্দি পোস্ট অফিসের পোস্টমাস্টার (অবঃ) মাওলানা শাহ্ জাফর আহমদ গতকাল মঙ্গলবার ভোরে হবিগঞ্জ খাদ্য গোদাম রোডস্থ মেয়ে মমতাজের বাসায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…….রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। স্ত্রী, ছেলে, মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
গতকাল বিকালে নবীগঞ্জ মান্দারকান্দি নিজবাড়ী সংলগ্ন মসজিদ ও কবরস্থান প্রাঙ্গনে জানাজার নামাজ শেষে দাফন করা হয়েছে। জানাযার নামাজে নবীগঞ্জ-বাহুবলের সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়া, বর্তমান ও সাবেক চেয়ারম্যানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষকসহ বিপুল সংখ্যক মুসল্লিয়ান অংশ নেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com