শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

হবিগঞ্জ জেলা উশু এসোসিয়েশনের কমিটি অনুমোদন

  • আপডেট টাইম রবিবার, ২৯ অক্টোবর, ২০১৭
  • ৬৩৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ উশু এসোসিয়েশনের কার্যক্রম সারা দেশব্যাপী গতিশীল করার লক্ষ্যে হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান রোটারীয়ান মোঃ শহীদ উদ্দিন চৌধুরীকে সভাপতি, জেলা যুবলীগ নেতা সাংবাদিক সৈয়দ  রাশিদুল হক রুজেনকে সাধারণ সম্পাদক ও সৈয়দ অলিউর রহমান খোকনকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে হবিগঞ্জ জেলা উশু এসোসিয়েশনের ২১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয়া হয়েছে। গত ১৯ মার্চ বাংলাদেশ উশু এসোসিয়েশনের অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক এবং বাংলাদেশ উশু এসোসিয়েশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবহান গোলাপ ও সাধারণ সম্পাদক মোঃ আলমগীর শাহ্ ভূইয়া যৌথ স্বাক্ষরিত এক পত্রে এ কমিটি অনুমোদন দেয়া হয়। অনুমোদিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন, হবিগঞ্জ জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিমকে সিনিয়র সহ-সভাপতি। কমিটির সহ-সভাপতি হলেন ৫জন। যথাক্রমে জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, মীডল্যান্ড যুবলীগের সহ-সভাপতি আব্দুল মুকিত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম তৌহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক জেলা যুবলীগ নেতা মোঃ বদরুল আলম, কোষাধ্যক্ষ মোঃ ফোরকান মজুমদার, মহিলা বিষয়ক সম্পাদক জাহানারা আক্তার বিউটি, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এম শামীম আহমেদ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ বাবুল আহমেদ রুবেল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ আশিক সুলতান, দপ্তর সম্পাদক শায়েস্তাগঞ্জ মোঃ জুনেদ তালুকদার, প্রচার সম্পাদক সাংবাদিক এসএম সুরুজ আলী। সদস্যরা হলেন-গোপাল সূত্রধর, মোঃ সাফায়েদ উল্লাহ, মোঃ নুর নবী বীন জাফর, কাউসার আহমেদ, গাউস মিয়া প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com