বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

শহরে মাদক ব্যবসায়ী মা-ছেলের জেল-জরিমানা

  • আপডেট টাইম শুক্রবার, ২৭ অক্টোবর, ২০১৭
  • ৭৯২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকার বাসিন্দা মাদক ব্যবসায়ী মা ও ছেলেকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডিত মা-ছেলে হলেন-হাসন আলীর স্ত্রী শাহারবান বিবি (৫৫) ও তার ছেলে সিদ্দিক মিয়া (২৫)। গতকাল বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জের নির্বাহী  ম্যাজিস্ট্রেট নাহিদ হাসান খানের ভ্রাম্যমাণ আদালত এ জেল-জরিমানা প্রদান করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ হাসান খান এর নেতৃত্বে গতকাল দুপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ২০ পিস ইয়াবাসহ মা-ছেলেকে আটক করা হয়। পরে তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। এসময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ছেলে সিদ্দিককে ছয় মাসের কারাদণ্ড ও শাহারবানকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com