সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

করাঙ্গীনিউজ’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০১৭
  • ৬৫৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে অনলাইন সংবাদ পত্র করাঙ্গীনিউজ ২৪. ডটকমের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার বিকেলে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে পত্রিকাটির প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পত্রিকাটির সম্পাদক সিদ্দিকুর রহমান মাসুম।
বার্তা সম্পাদক কামরুল হাসানের পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দৈনিক আজকের হবিগঞ্জ পত্রিকার সম্পাদক ও প্রকাশ আলহাজ্ব জি কে গউছ, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মাদ ফরিয়াদ, সহ-সভাপতি আব্দুল বারী লস্কর, সাবেক সহ-সভাপতি সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, হবিগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী সদস্য শরিফ চেধুরী, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুর রকিব, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক শাকিল চেধুরী, বর্তমান সাধারণ সম্পাদক মোহাম্মদ নুর উদ্দিন, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জমান আল রিয়াদ, যুগ্ম সম্পাদক মঈনুল হাসান রতন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সলিল বরন দাস, সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল, দৈনিক সমকাল পত্রিকার চুনারুঘাট প্রতিনিধি মোস্তাক আহমেদ তরফদার মাসুম প্রমুখ।
উপস্থিত ছিলেন, যমুনা টিভির প্রতিনিধি প্রদীপ দাস সাগর, দৈনিক মানবকণ্ঠের প্রতিনিধি পাবেল খান চৌধুরী, সাংবাদিক মুরাদ আহমেদ, চুনারুঘাট সাংবাদিক ফোরামের সাধারণ খন্দকার আলাউদ্দিন, এম সজলু, জাকারিয়া চৌধুরী, এম শাহ আলম, শারমিন জাহান লিপি, অপু দাস, ছনি চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করে এডঃ মুশতাক আহমেদ।
এদিকে করাঙ্গীনিউজ এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রেসক্লাবে মিলনায়তনে সাংবাদিকদের মিলনমেলায় পরিণত হয়েছিল। শেষে উপস্থিত সকল সাংবাদিকদের অংশগ্রহণে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com