সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

বানিয়াচংয়ে দু’দলের সংঘর্ষে টেটাবিদ্ধসহ ২০ জন আহত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০১৭
  • ৬৫৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে বিয়ের ঘটনাকে কেন্দ্র করে দু’দলের সংঘর্ষে টেটাবিদ্ধসহ উভয় পক্ষে ২০ জন আহত হয়েছে। গতকাল বুধবার সকালের দিকে উপজেলার দক্ষিণ সাঙ্গর গ্রামে সালিস বৈঠক চলাকালে এ সংঘর্ষের ঘটনাটি ঘটেছে।
জানা যায়, ওই গ্রামের সামছু মিয়ার ছেলে আব্দুর রহমান ১৫ দিন আগে হবিগঞ্জ সদর উপজেলার হুরগাও গ্রামে বিয়ে করে। আব্দুর রহমানের কয়েকজন আত্মীয়-স্বজন বিয়েটি মেনে নেননি। তাদের অভিযোগ সে নিম্ন বংশে বিয়ে করেছে। এ নিয়ে তাদের মধ্যে গোষ্টিগত দ্বন্দ্ব সৃষ্টি হয়। এ নিয়ে সোমবরার রাতে অনুষ্ঠিত বৈঠকে আব্দুর রহমানের সাথে আত্মীয়-স্বজনের কথা কাটাকাটি হয়।  ওই দিন বিষয়টি সমাধান না হওয়ায় গতকাল বুধবার সকালে পুনরায় বৈঠকে বসে। বৈঠক চলাকালিন এক পর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে স্থানীয় মুরুব্বিরা এসে পরিস্থিত নিয়ন্ত্রনে আনেন। সংঘর্ষে ২০ জন আহত হয়। আহতদের মধ্যে গলায় টেটাবিদ্ধ  আব্দুল আজিজ (৪০)কে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপতালে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com