মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

নিজামপুরে যুবলীগ নেতাকে কুপিয়ে ক্ষতবিক্ষত

  • আপডেট টাইম সোমবার, ২৩ অক্টোবর, ২০১৭
  • ৭০৬ বা পড়া হয়েছে
SAMSUNG CAMERA PICTURES

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুরে আধিপত্য বিস্তার নিয়ে শামীম আহমেদ (৩২) নামের এক যুবলীগ নেতাকে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে একদল দুর্বৃত্ত। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তিনি ওই গ্রামের হাজী আব্দুল কদ্দুছের পুত্র ও নিজামপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি। আহত সূত্র জানায়, সম্প্রতি ইউনিয়ন যুবলীগের কাউন্সিল ছিল। এতে কেন্দ্র করে একই এলাকার কুতুব উদ্দিন ও তার পুত্ররা শামীমের উপর ক্ষিপ্ত হয়ে উঠে। গতকাল রবিবার বেলা ১১টার দিকে নিজামপুর বাজার থেকে মোটর সাইকেলযোগে বাড়ি যাওয়ার জন্য রওয়ানা হলে পথিমধ্যে কুতুব উদ্দিন, তার পুত্র ফাহাদ মিয়া, হামদার মিয়াসহ একদল লোক শামীমকে কুপিয়ে ক্ষতবিক্ষত করে। এ সময় তার ব্যবহৃত মোটরসাইকেলটিও ভাংচুর করা হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে শামীম আহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় যুবলীগ নেতাকর্মীদের মাঝে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে দুপুরে জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম হাসপাতালে ছুটে যান এবং আহত শামীমের চিকিৎসার খবরাখবর নেন। এ ছাড়াও এসআই রুহুল আমিন ও মোস্তাক আহমেদ হাসপাতাল পরিদর্শন করেন এবং আহত শামীমের জবানবন্দি গ্রহণ করেন। এ ব্যাপারে ওসি ইয়াসিনুল হক জানান, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com