সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

হবিগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

  • আপডেট টাইম সোমবার, ২৩ অক্টোবর, ২০১৭
  • ৫৯৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ‘সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরব বাড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস-’১৭। এ উপলক্ষে গতকাল রবিবার সকাল ১১টায় জেলা প্রশাসন ও বিআরটিএ’র উদ্যোগে নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভযাত্রা বের করা হয়।
পরে শহরের টাউন হল প্রাঙ্গণে এক পথসভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তারেক মোহাম্মদ জাকারিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার হায়তুন নবী, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ সেলিম আহমদ খান, হবিগঞ্জ মটর মালিক গ্র“পের সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায় প্রমুখ। সভা পরিচালনা করেন হবিগঞ্জ বিআরটিএ’র সহকারী পরিচালক মোঃ হাফিজুল ইসলাম খান।
পথ সভায় অনাকাঙ্খিত সড়ক দুর্ঘটনা প্রতিরোধে বৈধ ড্রাইভিং লাইসেন্স ব্যবহার এবং ট্রাফিক আইন ও পুলিশের নির্দেশনা মেনে গাড়ি চালানোর আহবান জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com