বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

কেন্দ্রীয় আওয়ামীলীগ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে জেলা নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

  • আপডেট টাইম শনিবার, ২১ অক্টোবর, ২০১৭
  • ৬৭৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সিলেটে যাওয়ার পথে মাধবপুরে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে মহাসড়কের মাধবপুর ডাক বাংলোর সামনে এ মতবিনিময় করেন। হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি ও সদর-লাখাই আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির, সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মজিদ খান এমপি, এডভোকেট মাহবুব আলী এমপি, সহ-সভাপতি ও নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, মাধবপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি শাহ মোঃ মুসলিম, সাবেক পিপি ও চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট এম আকবর হোসেইন জিতু, হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিতসহ জেলার বিভিন্ন স্থান থেকে আসা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com