বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জের কুর্শি-ষাটকাহন রাস্তা পাকাকরণের দাবী

  • আপডেট টাইম শুক্রবার, ২০ অক্টোবর, ২০১৭
  • ৭৭৩ বা পড়া হয়েছে

সংবাদদাতা ॥ নবীগঞ্জ শেরপুর রোডস্থ কুর্শি হতে শাখাবরাক নদীর পাশ দিয়ে গোপলার বাজার রোডের সাথে সংযুক্ত কুর্শি-ষাটকাহন গ্রামের দেড় কিলোমিটার রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এলাকার অধিকাংশ লোক এ রাস্তা দিয়ে শহর, বাজার, কমিউনিটি ক্লিনিক, মসজিদসহ বিভিন্ন জায়গায় চলাচল করতে থাকেন। স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরাও এ রাস্তা দিয়ে যাতায়াত করে থাকে। বিশেষ করে গ্রামে একটি কমিউনিটি ক্লিনিক থাকায় অধিকাংশ লোক চিকিৎসা সেবা নিতে আসে। কিন্তু রাস্তা খারাপ হওয়ার কারণে মানুষের চলাচলে মারাত্মক সম্যসার সৃষ্টি হয়।
এ ব্যাপারে অনেকবার বিভিন্ন জায়গায় আবেদন করেও রাস্তার কোন উন্নয়ন মূলক কাজ হচ্ছে না। বৃষ্টি হওয়ার কারণে রাস্তাটি মানুষের চলাচলে একবারই অনুপযোগী হয়ে পড়েছে। এলাকার অনেক রাস্তাই পাকাকরণ হয়েছে। কিন্তু এই রাস্তাটি পাকাকরণ হচ্ছে না। এ ব্যাপারে গ্রামবাসী রাস্তাটি পাকাকরণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য হবিগঞ্জ-সিলেট সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এডঃ আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়ার কাছে লিখিত আবেদন করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com