বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে সড়ক দূর্ঘটনায় নিহত মাঠকর্মী রাজিবের পরিবারকে নগদ ১ লাখ টাকার সহায়তা প্রদান

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০১৭
  • ৫৩৭ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে সড়ক দূর্ঘটনায় নিহত মাঠকর্মী রাজিবের পরিবারকে নগদ ১ লাখ টাকার সহায়তা প্রদান করেছে একটি বাড়ী একটি খামার সদর অধিদপ্তর। গতকাল বুধবার বিকালে অধিদপ্তরের পক্ষে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জসীম উদ্দিন নিহতের পরিবারের হাতে ১ লাখ টাকার একটি চেক হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন স্নানঘাট ইউনিয়নরে চেয়ারম্যান মোঃ ফেরদৌস আলম, পুটিজুরী ইউনিয়নের চেয়ারম্যান শামছুদ্দিন তাঁরা মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান উপ নির্বাচনে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী তাঁরা মিয়া, একটি বাড়ী একটি খামার প্রকল্পের সমন্বয়ক জুবায়দা মরিয়ম, কম্পিউটার অপারেটর সুজন চৌধুরী, মাঠকর্মী বিজয় দেব, উপজেলা পরিষদের সিএ কনক দেব মিঠু, সাংবাদিক মনিরুল ইসলাম শামিম, জসিম উদ্দিন মেম্বার প্রমুখ।
একটি বাড়ি একটি খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংকের মাঠ সহকারী রাজীব চন্দ্র দেব ও তাঁর সহকর্মী দুলাল মিয়া গত (১৫ অক্টোবর) রবিবার মোটরসাইকেলযোগে বাহুবল আসার পথে মহাসড়কের আদিত্যপুর ঈদগাহের নিকট সড়ক দূর্ঘটনায় রাজীব চন্দ্র দেব মারা যান। এবং আহত দুলাল মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com