বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে বিদ্যুতস্পৃষ্টে ১ ব্যক্তির মৃত্যু

  • আপডেট টাইম বুধবার, ১৮ অক্টোবর, ২০১৭
  • ৬৭০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের কইখাই গ্রামে একটি মাছের খামারে ঘটনাটি ঘটেছে। নিহতের নাম আব্দুল আলী (৩০)। তার বাড়ি দিনারপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল আলী কয়েক মাস ধরে ইনাতগঞ্জের বক্তারপুর গ্রামের বাবুল মিয়ার বাড়ীতে থেকে কইখাই গ্রামের পাশে বাবুল মিয়ার মাছ চাষের ফিশারী দেখা শুনা করে আসছিল। গত সোমবার বিকেলে আব্দুল আলী ফিশারীতে গেলে অসাবধানতাবশত ফিশারীর পাশে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ইনাতগঞ্জ নিয়ে আসলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com