বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

শায়েস্তাগঞ্জে পুলিশের অভিযানে ফেন্সিডিলসহ যুবক আটক

  • আপডেট টাইম রবিবার, ১৫ অক্টোবর, ২০১৭
  • ৬৭৭ বা পড়া হয়েছে

অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ শায়েস্তাগঞ্জে ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক মাদক ব্যবসায়ীর নাম শাহজাহান মিয়া। তিনি বি-বাড়ীয়া জেলার কসবা থানার হাতুরা বাড়ি গ্রামের আব্দুল খালেকের ছেলে। শুক্রবার দিবাগত ১টার দিকে শায়েস্তাগঞ্জের নিজগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শাহজাহান মিয়া ৯০ বোতল ফেন্সিডিল নিয়ে শায়েস্তাগঞ্জে আসে। ফেন্সিডিল নিয়ে নিজগাঁও এলাকায় পৌছুলে খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানার এসআই শাহিনুর রহমান, এসআই দেলোয়ার ও এএসআই রুবেল দাশের নেতৃত্বে একদল পুলিশ তার পিছু নেয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সে পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া দিয়ে তাকে আটক করে। এ সময় তার ব্যাগ তল্লাশি করে ৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com