সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

বানিয়াচংয়ে বিএনপি’র বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম রবিবার, ১৫ অক্টোবর, ২০১৭
  • ৫০২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বানিয়াচং উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকালে স্থানীয় বড়বাজার সাবরেজিষ্টার অফিসের সামন থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সাবরেজিষ্টার অফিসের সামনে এসে এক পথসভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি’র আহ্বায়ক মুজিবুল হোসাইন মারুফের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক খালেদ মিয়ার পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ডা.সাখাওয়াত হাসান জীবন। বক্তব্যে তিনি বলেন, মিথ্যা মামলা দিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করে এদেশের গণতন্ত্রের জননী, সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী, বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবেনা। তিনি অবিলম্বে খালেদা জিয়ার বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও সকল গ্রেফতারী পরোয়ানা বাতিলের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক শেখ বশির আহমদ, ইউপি চেয়ারম্যান বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ওয়ারিশ উদ্দিন খান, যুগ্ম আহ্বায়ক মহিবুর রহমান বাবলু।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com