বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

স্বপনের নতুন বাড়ি নির্মাণের মাটি ভরাটকালে ॥ বজ্রাঘাতে বানিয়াচঙ্গে আপন দুই ভাই নিহত

  • আপডেট টাইম শনিবার, ১৪ অক্টোবর, ২০১৭
  • ৬০৬ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচঙ্গে বজ্রাঘাতে দুই ভাইয়ের প্রাণহানী ঘটেছে। গতকাল শুক্রবার সকাল ৯ টার দিকে উপজেলার কাগাপাশা ইউনিয়নের বাগহাতা গ্রামের পার্শ্ববর্তী নদীর পূর্ব পাড়ে বজ্রপাতে দুই সহোদরের মৃত্যুর ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, বাগহাতা গ্রামের আক্কাছ আলী মিয়ার ছেলে বাবুল মিয়া (২৫) ও ইরফান আলী (২০)।
পারিবারিক ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল সকালে দুই ভাই বাবুল মিয়া ও ইরফান আলী তাদের বাড়ির পার্শ্ববর্তী নদীর পূর্ব পাড়ে নতুন বাড়ি নির্মাণ করতে মাটি ভরাটের কাজ করছিলেন। সকাল ৯টার দিকে বৃষ্টি শুরু হলে তাদের উপর আকস্মিক বজ্রপাত আঘাত হানে। এতে ঘটনাস্থলেই দুই ভাই নিহত হন। খবর পেয়ে আত্মীয়-স্বজনরা লাশ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com