বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে ডাকাত নিহত

  • আপডেট টাইম শুক্রবার, ১৩ অক্টোবর, ২০১৭
  • ৬৮৮ বা পড়া হয়েছে

সোহেল আহমেদ, বাহুবল থেকে ॥ বাহুবলে ডাকাত-পুলিশ বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছে। এসময় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন বলে দাবি করছে পুলিশ। নিহত ডাকাতের নাম মদন মিয়া ওরপে সুজন মিয়া ওরপে মুজাম্মেল হোসেন (৩৪)। সে উপজেলার শাহাপুর গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র। গত বুধবার দিবাগত গভীর রাতে এ ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার বিকেলে ডাকাতি মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী মদন মিয়াকে মিরপুর এলাকা থেকে বাহুবল মডেল থানা পুলিশ গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে পুলিশকে সে জানায়, দারাগাঁও চা বাগানের পাশে রেল লাইনের কাছে অস্ত্র জমা রেখেছে। এ তথ্যের ভিত্তিতে বাহুবল-নবীগঞ্জ সার্কেলের এএসপি রাসেলুর রহমান, বাহুবল মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) বিশ্বজিৎ দেব, এসআই সোহেল মাহমুদ, আবুল কাশেম, সেলিম, মহরম, অমিত, এএসআই সাহেদুল, সোহেল-এর নেতৃত্বে একদল পুলিশ মদন মিয়াকে সাথে নিয়ে অস্ত্র উদ্ধার অভিযানে নামে। অভিযান পরিচালনাকারী দলটি উপজেলার দক্ষিণ সীমান্তে দারাগাঁও চা বাগানের ২নং সেকশনের ভেতরে মাটির রাস্তায় পৌঁছামাত্র মদনের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্ট গুলি ছুড়ে। এক পর্যায়ে ডাকাত মদন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সহযোগিদের গুলিতে সে গুরুতর আহত হয়। পরে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। বন্দুক যুদ্ধ চলাকালে এএসআই সোহেল সাহা ও কনস্টেবল ইমরান মোল্লা আহত হন। তাদের বাহুবল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
বাহুবল মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) বিশ্বজিৎ দেব জানান, ঘটনাস্থল থেকে ১টি দেশীয় পাইপগান, ৩ রাউন্ড তাজা কার্তুজ, ২ রাউন্ড ব্যবহৃত কার্তুজের খোসা, ৩টি ধারালো রামদা, ১টি ছুরি ও গামছা উদ্ধার করা হয়। এ সময় আত্মরক্ষার্থে পুলিশ ১৭ রাউন্ড শর্টগানের গুলি ছুড়ে। তিনি আরো জানান, নিহত মদন মিয়ার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে ৭টি মামলা রয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ধৃত ডাকাত মদন মিয়া তার সহযোগীদের এলোপাতাড়ি গুলিতে বুকে আঘাতপ্রাপ্ত হয়ে মারা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com