বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আজ রবিবার পবিত্র আশুরা

  • আপডেট টাইম রবিবার, ১ অক্টোবর, ২০১৭
  • ৬৭১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজ রবিবার ১০ মহররম, পবিত্র আশুরা। ১৩৭৫ বছর আগে ৬১ হিজরীর এই দিনে সংঘটিত হয়েছিল বিশ্ব ইতিহাসের সবচেয়ে বিয়োগান্তক ঘটনা বা ট্র্যাজেডি। আশুরা উপলক্ষে নানা আয়োজনে আনুষ্ঠানিকতা পালন করছে মুসলমানরা। এ উপলক্ষ্যে জেলার মোকামবাড়ী গুলোতে চলছে জেয়ারত, মানত, ধর্মীয় পুস্তকের প্রদর্শনীসহ বিভিন্ন অনুষ্ঠান।
ইরাকের কারবালায় বিশ্বনবী হযরত  মুহাম্মাদ (সা.) এর প্রায় ১০০ জন সঙ্গী মৃত্যু ও রক্তের সাগরে ভেসে ইসলামকে দিয়ে গেছেন শাহাদতের সংস্কৃতির বাস্তব শিক্ষা। কারবালার এ বিপ্লব  আধুনিক যুগে সংঘটিত ইরানের ইসলামী বিপ্লবসহ যুগে যুগে সব মহতী বিপ্লবে অনুপ্রেরণা যুগিয়েছে। কারবালা প্রান্তরে ইমাম হেসেন ও তার পরিবারের সদস্যদের নিদারুণ কষ্টের স্মৃতিবিজড়িত মহররম মাস বিশেষ করে মহররমের ৭ থেকে ১০ তারিখ পর্যন্ত শোক আর মাতমের দিন। দিনের বেলা, শোকার্ত অনুসারীরা মিছিল আর মর্সিয়ার সুরে স্মরণ করেন কারবালার সেই ঘটনা। মূল মিছিলের মধ্য দিয়ে আজ রবিবার শেষ হবে এ পর্ব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com