সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

চুনারুঘাটে নিখোঁেজর এক বছর পর কিশোরী উদ্ধার

  • আপডেট টাইম রবিবার, ১ অক্টোবর, ২০১৭
  • ৬৯০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার শানখলা গ্রামে লাকী আক্তার (১৩) নিখোঁজ হওয়ার এক বছর পর উদ্ধার হয়েছে। সে ওই গ্রামের ইলিয়াছ মিয়ার কন্যা। গত সোমবার চট্টগ্রাম জেলার কাজিরখিল এলাকা থেকে তাকে উদ্ধার করে পুলিশ। লাকী উপজেলার চলিতারআব্দা মহিলা মাদরাসার ৬ষ্ট শ্রেণীর ছাত্রী। এর আগে গত ২৭ জুন মাদরাসা ছাত্রী লাকীর মা রেজিয়া খাতুন সন্দেহমূলক চট্টগ্রামের কাজিরখিল থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পত্রে জানা যায়, চুনারুঘাটের শানখলা গ্রামের ইলিয়াছ মিয়ার কন্যা লাকী আক্তার ২০১৬ সালের ১৬ আগষ্ট সকাল ৯টার দিকে ওই এলাকার একটি মাদরাসায় যাওয়ার পথে নিখোঁজ হয়। এ ঘটনার পর গত ৪ অক্টোবর উপজেলার শানখলা ইউনিয়ন পরিষদ গ্রাম আদালতে একই গ্রামের পাঁচজনকে আসামী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন লাকীর মা রেজিয়া খাতুন।
রেজিয়া বেগম মেয়ের খোঁজে কখনো ঢাকা, কখনো চট্টগ্রামে ছুটে বেড়িয়েছেন। মেয়েকে পাবার জন্য পুলিশ, র‌্যাব থেকে শুরু করে মোল্লা-কবিরাজের দারস্থ হয়েও কোনো সন্ধান পাননি। অবশেষে সন্দেহমূলক চট্টগ্রামের কাজিরখিল থানায় একটি অভিযোগ দায়ের করেন। থানা পুলিশ অভিযোগের ভিত্তিতে লাকীকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।
শানখলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম লাকী উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, চট্টগ্রাম থেকে লাকীকে উদ্ধার করা হয়েছে। এ জন্য চুনারুঘাট ও চট্টগ্রামের কাজিরখিল থানা পুলিশ সহযোগিতা করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com