বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জের লন্ডনী কন্যা সাবিনা এখন প্রেমিক সেলিমের ঘরেনী

  • আপডেট টাইম শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৭
  • ১০৯০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর এলাকার গন্ধা গ্রামে অবশেষে প্রেমেরই জয় হল। লন্ডনী কন্যা সাবিনা চৌধুরী তার কাঙ্খিত প্রেমিক সেলিম আহমদ এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। লন্ডনী কন্যা সাবিনা চৌধুরীর বাড়ি পৌর এলাকার গন্ধা গ্রামে। সেলিম আহমদও একই গ্রামের এবং বর্তমানে বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নের মকা গ্রামের বাসিন্দা। হবিগঞ্জের নোটারী পাবলিকের সামনে উপস্থিত হয়ে তারা এফিডেভিটের মাধ্যমে িৈববাহবন্ধনে আবদ্ধ হন। এফিডেভিটে তারা উল্লেখ করেন, তারা একে অপরে দীর্ঘদিনের চেনা জানা। এরই সূত্র ধরে তারা গভীর ভালবাসায় মগ্ন হয়ে পড়েন। দিনে দিনে তাদের প্রেমের সম্পর্ক গভীর হতে গভীরত হতে থাকে। এক পর্যায়ে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নেন। সে অনুযায়ী দুইজন স্বাক্ষীর উপস্থিতিতে ৩ লাখ টাকার দেন মোহর সাব্যস্তে বিবাহবন্ধনে আবদ্ধ হয়। সাবিনা ও সেলিম হবিগঞ্জের নোটারী পাবলিকের সম্মুখে উপস্থিত হয়ে এফিডেভিটের মাধ্যমে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়। এফিডেভিটে সাবিনার যে জন্ম তারিখ উল্লেখ করা হয়েছে তাতে দেখা যায় সাবিনা সেলিমের বেশ কয়েক বছরের বড়। কিন্তু বয়সের এ ব্যবধান প্রেমিক যুগলের জন্য কোন বাধা হয়ে দাঁড়ায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com