বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে বালু উত্তোলনের দায়ে ৩ ব্যক্তিকে ভ্রাম্যমান আদালতের সাজা

  • আপডেট টাইম শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৭
  • ৬২৫ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৩ ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। শুক্রবার দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ মোকলেছুর রহমান এ দন্ড প্রদান করেন। ওইদিন দুপুরে উপজেলার শাহপুর ছড়া থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করার সময় শাহপুর গ্রামের আনিছ মিয়ার ছেলে মস্তু মিয়া (২৮) বাঘাসুরা ইউনিয়নের মানিকপুর গ্রামের মৌলভী হাবিবুর রহমানের ছেলে মোঃ লিলু মিয়া (৪৫) ও একই গ্রামের মহিবুর রহমানের ছেলে আক্কাছ মিয়া (৪৫) কে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মস্তু মিয়াকে ১৫ দিন এবং লিলু মিয়া ও আক্কাছ মিয়াকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com