শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

নবীগঞ্জে ৮ পলাতক আসামি গ্রেফতার

  • আপডেট টাইম শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৭
  • ৪৭৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে ছিনতাইকারীসহ ৮পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার ভোররাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া ৮ জন হল উপজেলার মোশিবপুর গ্রামের নারী ও শিশু নির্যাতন মামলার পরোওয়ানাভূক্ত আঃ রহিম এর ছেলে  আব্দুর রহমান (২২), ওয়ারেন্টভূক্ত কাকুরা-শৈলারামপুর গ্রামের ইরশাদ উল্লাহর ছেলে লালিছ মিয়া (২৬), দিলাছ মিয়া (২২), গেদা মিয়ার পুত্র সেকুল মিয়া (২৮), গুম-গুমিয়া গ্রামের নাজিম মিয়ার পুত্র স্বপন মিয়া (২৬), ২০ পিছ ইয়াবাসহ আটক দীঘিরপাড় গ্রামের মুহিম উদ্দিনের ছেলে আনছাব উদ্দিন (৪০)।
অপর দিকে ২ ছিনতাইকারীকে জনতা আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। তারা নবীগঞ্জ পৌর এলাকার পুর্ব তিমিরপুর গ্রামের আবুল মিয়ার ছেলে আলী মিয়া (২২) ও বেতাপুর গ্রামের নিম্বর আলীর ছেলে জাফর আলী (২৩)।
নবীগঞ্জ থানার ওসি এসএম আতাউর রহমান জানান, নবীগঞ্জ উপজেলার বিভিন্নস্থান থেকে বিশেষ অভিযান চালিয়ে ছিনতাইকারীসহ ৮ জন পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com