বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামী গ্রেফতার

  • আপডেট টাইম শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০১৭
  • ৬৩২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত স্বামীর নাম সালাউদ্দিন (৩২)। তিনি উপজেলার দেবনগর গ্রামের হাবিবুর রহমান হিরনের ছেলে।
গত বুধবার দিবাগত ভোররাতে চাঁদপুর জেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় ৪ মাস আগে শ্বাসরোদ্ধ করে সালাউদ্দিন তার স্ত্রী নূরুন্নাহার বেগম(২৫)কে হত্যা করেন। ঘটনার পর নিহত নুরুন্নাহারের ভাই তাজন মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেন। এর পর থেকে তিনি পলাতক ছিলেন।
মাধবপুর থানার কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মনোয়ার হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে সালাউদ্দিনের বরাত দিয়ে তিনি বলেন, ঘটনার দিন রাতে দাম্পত্য কলহের জের ধরে নুরুন্নাহারের সঙ্গে তার ঝগড়া হয়। একপর্যায়ে সালাউদ্দিন নুরুন্নাহারকে শ্বাসরোধ করে হত্যা করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com