বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ পৌর এলাকার ৩১ টি পূজা মন্ডপে মেয়রের ১ লাখ ৬০ হাজার টাকা অনুদান

  • আপডেট টাইম শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০১৭
  • ৪৯৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌর এলাকার ৩১ টি পূজা মন্ডপে ১ লাখ ৬০ হাজার টাকা অনুদান দিয়েছেন পৌরসভা। মেয়র আলহাজ্ব জি কে গউছ গতকাল বৃহস্পতিবার দুপুর ১২ টায় পৌরভবনের সভাকক্ষে পৌরসভার পক্ষ হতে এ অনুদানের নগদ অর্থ বিতরণ করেন। এ সময় আলহাজ্ব জি, কে গউছ বলেন ‘আমি মেয়র হিসেবে কোন দল বা ধর্মের প্রতিনিধিত্ব করিনা। আমি দলমত, ধর্ম-বর্ন নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করে যেতে চাই। তিনি বলেন প্রতি বছরের মতো এবারও দুর্গাপূজাকে সুন্দর ও উৎসবমুখর করতে পৌরসভা বাড়তি নাগরিক সেবামুলক কার্যক্রম পরিচালনা করছে। তিনি এবারও হবিগঞ্জ পৌরসভায় সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দমুলক পরিবেশে শারদীয় দুর্গাপূজা পালিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সভায় উপস্থিত ছিলেন পৌরকাউন্সিলর মোঃ আবুল হাসিম, গৌতম কুমার রায়, শেখ নূর হোসেন, সাবেক পৌরকমিশনার মুকুল আচার্যী, পৌরসচিব মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী, পূজা উদযাপন পরিষদ ও পূজা মন্ডপের নেতৃবৃন্দ প্রমুখ। সভায় পুজা মন্ডপ নেতৃবৃন্দের হাতে অনুদানের নগদ অর্থ তুলে দেন মেয়র আলহাজ্ব জি, কে গউছ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com